প্রবাসীর বাড়িতে চুরি, ডিম ভাজি করতে গিয়ে ধরা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৩ পিএম

শরীয়তপুর সদর উপজেলার তুলাসারে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় ডিম ভাজি করে খেতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক চোর।

শুক্রবার রাত ৮টার দিকে তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরির অভিযোগে আটক হওয়া ওই ব্যক্তির নাম সাদেক খান (২৭)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন পলাশ ফকির। তার বাড়ি বেশির ভাগ সময়ই খালি থাকে। মাঝেমধ্যে তার মা আঙ্গুরা বেগম এসে বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ৮টার দিকে শোভন ফকির নামে এক প্রতিবেশী পলাশ ফকিরের ঘরে মৃদু আলো দেখতে পেয়ে আঙ্গুরা বেগমকে খবর দেন। তিনি এসে ঘরের দরজা খুলে সাদেক খানকে হাতেনাতে আটক করেন। তবে চোর চক্রের অন্য সদস্যরা এসময় পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে সাদেক খানকে আটক করে থানায় নিয়ে যায়।

আঙ্গুরা বেগম বলেন, আমার ছেলে বিদেশে থাকে। আমি বাড়িতে না থাকায় চোরেরা ঘরের টিনের চাল খুলে ভেতরে ঢুকে। পরে এক প্রতিবেশী ঘরের মধ্যে আলো দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি লোকজন নিয়ে গিয়ে চোরকে আটক করেছি। চোরেরা আমার ফ্রিজ থেকে তিনটি ডিম নিয়ে ভাজি করে খেয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১৩

আঙ্গুরা বেগমের নাত জামাই সাইদ আহমেদ সবুজ বলেন, প্রতিবেশীর থেকে খবর পেয়ে এসে দেখি সব কিছু এলোমেলো। টের পেয়ে আটক হওয়া চোরের অন্য সহযোগীরা পালিয়ে গেছে। তারা ঘরে থাকা এক লাখ টাকা ও এক জোড়া কানের দুল নিয়ে পালিয়েছে। এ ঘটনায় আমরা মামলা করবো। 

এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, চুরি করার সময়ে এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ চোরকে থানা হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস  

ফজরের নামাজ শেষে মসজিদের বাইরে বেরিয়ে এসে সাধারণত মনের শান্তি পাওয়ার কথা মুসল্লি ও ইমামের। কিন্তু নীলফামারীর সৈয়দপুরে ঘটল এক তাজ্জব করা কাণ্ড! নামাজ শেষে বাইরে পা রাখতেই ইমাম সাহেব দেখেন, তাঁর...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর ঠাকুরগাঁওয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর