পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১৩

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৩:৪৮ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে অন্তত ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রোববার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার রাতে ওয়াজিরিস্তান জেলার শাওয়াল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

উত্তর ওয়াজিরিস্তান জেলার পুলিশ কর্মকর্তা নায়েক মুহাম্মাদ মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি ঘটেছে পাক-আফগান সীমান্তের কাছে শাওয়ালে। যে ভ্যানে করে শ্রমিকরা যাচ্ছিলেন সেটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে এক ডজনেরও বেশি শ্রমিক একটি গাড়িতে করে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকা থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানের দিকে যাচ্ছিলেন। এসময় শ্রমিকদের বহনকারী ব্যক্তিগত গাড়িটি গুল মীর কোর এলাকায় একটি ল্যান্ডমাইনে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

স্থানীয় নেতা ইয়ার গুলের মতে, নিরাপত্তা বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে সন্ত্রাসীরা রাস্তার পাশে একটি বোমা পুঁতে রেখেছিল। নিরাপত্তা বাহিনীর কনভয় যাওয়ার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।

নিহত শ্রমিকদের মধ্যে ১১ জন মেহসুদ উপজাতির, যারা স্পিন কামার এলাকার বাসিন্দা। অন্য দুইজন দক্ষিণ ওয়াজিরিস্তানের লোয়ার আহমেদজাই ওয়াজির এলাকার বাসিন্দা।

image


নিরাপত্তার কারণে ওই এলাকায় সব ধরনের মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাত, আহত ১৪৪

এর আগে গেলো ১২ আগস্ট একই জেলায় সন্ত্রাসী হামলায় দুইজন নিহত হয়েছে। এছাড়া ৮ আগস্ট ওয়াজিরিস্তান ও পেশোয়ারে আলাদা হামলায় দুই পুলিশসহ আরও চারজন নিহত হয়।  

পুলিশের তথ্য মতে, ১৮ জুন ২০২২ থেকে ১৮ জুন ২০২৩ এর মধ্যে 

খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৫টি আত্মঘাতী বোমা হামলাসহ ৬৬৫টি জঙ্গি হামলার খবর পাওয়া গেছে।


একাত্তর/আরবিএস  

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর