পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন শান্ত, মুশফিকরা?

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:৩৫ পিএম

কখনো ক্লোজড ডোর, কখনো ওপেন প্র্যাকটিস... প্রশ্ন হলো, এশিয়া কাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন তো শান্ত, মুশফিকরা? শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বোলিং বৈচিত্র্য কি চাপে ফেলবে টিম বাংলাদেশকে? ক্রিকেট এক্সপার্ট নাজমুল আবেদীন বলছেন, ওয়ানডে ফরম্যাটে টাইগার ব্যাটারদের ওপর ভরসা রাখাই যায়।

শফিক ব্যাট চালালেই, ভক্তরা যেন ভয়ে আতকে ওঠেন। রিভার্স সুইপ, স্কুপ কিংবা রিভার্স স্কুপে বহুবার আউট হয়ে দলকে ডুবিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। যদিও মুশি চান ওমন ইনোভেটিভ শটে পারদর্শী হয়ে দ্রুত রান তুলতে, চ্যালেঞ্জ জিততে।

এশিয়া কাপে গ্রুপের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর আফগানিস্তান। ওদের বোলিংয়ের বৈচিত্র্য আর ধার মাথা খারাপ করে দিতেই পারে চান্ডিকা হাথুরুসিংহকে। সত্যি কি রান তোলা কঠিন হবে?

ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা শুরুতে যতোটা খেলেছি, তা দিয়ে কিছুটা অভিজ্ঞতা রয়েছে। প্রতিপক্ষের মতো আমাদেরও যদি কিছু বলার থাকতো তবে, ভালো হতো।

তিনি বলেন, আমাদের ভালো করার জন্য আগে থেকে ভালো প্রিপারেশন থাকতে হবে।

প্রতিপক্ষ বোলারদের মতো স্পিনার বাংলার নেটে নাই। তাতেও থেমে নেই হেড কোচ। বোলারদের স্পট নষ্ট করতে, আত্মবিশ্বাস কমিয়ে দিতে ভিন্ন ছক, অর্থাৎ, কখনো কখনো শাফল করে, কয়েক স্টেপ এগিয়ে এসে বল খেলার টোটকা দিচ্ছেন হাথুরু।

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

এলপিএল শেষে দেশে ফিরেছেন, সোমবার জাতীয় দলের ট্রেনিংয়ে যোগ দেবেন সহ অধিনায়ক লিটন। ক্যাপ্টেন সাকিব কবে দল বুঝে নেবেন, তা নিয়ে আছে ধোঁয়াশা।

একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর