ত্রিশালে ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০৬ পিএম

ময়মনসিংহ থেকে ঢাকার দিকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ত্রিশালের ফাতেমানগর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। 

রোববার রাত পৌনে নয়টার দিকে লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রাত ৯টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার এসএম নাজমুল হক খান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টার দিকে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশন ছেড়ে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগুতেই রাত পৌনে ৮টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

এতে কোনো হতাহত হয়নি তবে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সাভারে সাবেক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যা বলে ধারণা পুলিশের

উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন।


একাত্তর/জো

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর