কেরানীগঞ্জে মসলার প্যাকেটে হেরোইন বাজারজাত, গ্রেপ্তার ছয়

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১১:০৯ এএম

ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নের ঘাটারচর ও সুজন হাউজিংয়ে পুলিশ হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার দুপু‌রে ওই দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, গোপন খবরের ভিত্তিতে আটিবাজার ইউসিবি ব্যাংকের সামনে অবস্থানরত আলী হোসেন ও হাবিবুল ইসলাম রানা নামে দুই যুবকের হাতে দুইটি আটার প্যাকেট দেখে তাদের সন্দেহ হয়। এসময় তাদের তল্লাশি করে দেখা যায় যে, ওই দুই প্যাকেটের মধ্যে এক হাজার পুরিয়া হেরোইন রয়েছে। তাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

ওসি জানান, এসব তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ আরশিনগরের লেকসিটি এলাকায় অভিযান চালিয়ে এসডি মহলের চতুর্থ তলায় একটি হেরোইন তৈরি, প্যাকেজিং ও বাজারজাতকরণ কারখানার সন্ধান পায়। কারখানা থেকে হেরোইন প্রস্তুত ও প্যাকেজিংয়ের সঙ্গে জড়িত হেলাল মিয়া ও বিপ্লব মিয়াকে এক কেজি হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া কারখানা থেকে হেরোইন প্রস্তুতের জন্য ব্যবহৃত ব্লেন্ডিং মেশিন, ইলেকট্রিক প্যাকিং মেশিন, ওজন মাপার ডিজিটাল মেশিনসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর জানান, হেলাল ও বিপ্লবের তথ্য অনুযায়ী আটিবাজারের সুজন হাউজিংয়ের ১০ নম্বর রোডের সি-ব্লকের বাসার নিচতলায় তাদের অপর আরেকটি কারখানা আছে বলে জানা যায়। ওই কারখানায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। ওই কারখানা থেকেও হেরোইন প্রস্তুত ও বিপণনের সঙ্গে জড়িত আনুষঙ্গিক বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, চালক ও হেলপার নিখোঁজ

অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অভিনব কায়দায় হেরোইন ব্যবসা চালিয়ে আসছেন বলে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা হেরোইন প্রক্রিয়াজাত করে বিভিন্ন আটা-ময়দা ও মসলার প্যাকেটে প্যাকেজিং করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন।


একাত্তর/জো

একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের বন্দর থানার আকিজ কোম্পানির একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। 
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর