‘লকডাউনে’ কঠোর থাকবে পুলিশ

আপডেট : ০১ জুলাই ২০২১, ১০:১১ এএম

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে জারিকৃত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধ চলবে।

আইজিপি বুধবার (৩০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সকল ইউনিট প্রধানদের এ নির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পু‌লিশের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনজীর আহমেদ সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সরকা‌রি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক।

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকলের সহযোগিতাও কামনা করেছেন আইজিপি।

প্রসঙ্গত, বুধবার লকডাউনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে লকডাউন চলাকালীন বাজার ও কাঁচাবাজার খোলা থাকবে বলে, তবে কাঁচাবাজার উন্মুক্তস্থানে হতে হবে।

বাড়ির কাছে কাঁচাবাজারে প্রয়োজনে রিকশা ব্যবহার করে সঠিক স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা যাবে। ব্যাটারি চালিত রিকশাসহ যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: কাল সকালে নামছে সেনাবাহিনী

বিমানযাত্রীরা টিকেট ও পাসপোর্ট প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। কুরিয়ার সার্ভিসের গাড়ি চলাচল করবে। গণমাধ্যমের কর্মীদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র বহন করতে হবে।

সব ধরণের ক্লাব বন্ধ থাকবে। গলিতে থাকা সকল দোকান বন্ধ থাকবে। এছাড়া জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধ থাকবে।



একাত্তর/আরএ

২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর