করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আগামীকাল বৃহুস্পতিবার সকাল থেকে মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৩০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা জুলাই সকাল ছয়টা থেকে সাত জুলাই মধ্যরাত পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
এসময়য় জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার আজ সাত দিনের জন্য দেশব্যাপী কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে, বিধিনিষেধ নিশ্চিত করতে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও দায়িত্ব দেয়া হয়।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এসময়য় তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে আইএসপিআর।
এদিকে আজ পৃথক এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, কঠোর বিধিনিষেধ কার্যকর করতে উপকূলীয় এলাকাসমূহে কাজ করবে তারা।
বাংলাদেশ পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও কঠোর বিধিনিষেধ কার্যকরে মাঠে থাকবে।
একাত্তর/আরএইচ
