মাদ্রাসা পরিচালকের ধর্ষণে শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৬:২৭ পিএম

পটুয়াখালীতে এক মাদ্রাসা পরিচালকের ধর্ষণে ১২ বছরের এক শিশু মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন ওই মাদ্রাসা পরিচালক।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

তার নাম আল-রাফি (১২)। সে জেলার বাউফল উপজেলার নাজিরপুরের বড়ডালিমা গ্রামের  রেজাউল আকনের ছেলে। রাফি উপজেলার নাজিরপুর তাতেঁরকাঠী ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কাওমিয়া হাফেজিয়া ও নুরানী কিল্ডার গার্ডেন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ বিভাগের ছাত্র ছিল।

অভিযুক্ত ব্যক্তির নাম সেলিম গাজীর (৪০)। তিনি ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

শিশুটির বরাত দিয়ে পরিবার জানায়, মৃত্যুর আগে রাফি জানিয়ে গেছে বিভিন্ন কৌশলে প্রায়ই তাকে বলৎকার করতেন মাদ্রাসার পরিচালক হাফেজ সেলিম গাজী। 

তারা জানান, গত তিন সপ্তাহ আগে সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা ও পরে তাকে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তার মলদ্বারে ক্যানসার শনাক্ত হয়েছে। পরে তাকে ঢাকা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

তাদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছেন। 

রাফির বাবা বলেন, সন্তানকে দিলাম হাফেজ হতে, হয়ে গেল লাশ। আমি এই হত্যার বিচার চাই। তিনি আরও বলেন,  মৃত্যুর আগে ছেলে তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে গেছে। 

তবে পলাতক এবং মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালক শিক্ষক হাফেজ সেলিম গাজীর বক্তব্য নেওয়া যায়নি। 

নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহসিন বলেন, আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে সব প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর