এশিয়া কাপ ঘিরে ভারতের প্রস্তুতি কতদূর

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:৫৬ পিএম

বিশ্বকাপের ড্রেস রিহার্সাল এশিয়া কাপ। এবারের বৈশ্বিক লড়াইটা যেহেতু এশিয়াতেই তাই এই মহারণের গুরুত্ব অন্যবারের চেয়ে বেশি। আবার তাবত দুনিয়ার ক্রিকেট পাওয়ার হাউজগুলোর মধ্যে অন্যতম দেশগুলোর অবস্থান এই অঞ্চলেই। ক’দিন বাদে এশিয়া কাপ খেলতে নামছে যে পরাশক্তিরা, একে একে সবার হাল হকিকত জানাচ্ছে খেলাযোগ। এই পর্বে রইলো ভারতের কথা।

২০১৯ সালে ব্যর্থ হয়েছিলো চন্দ্রযান-২। ২০২৩ এ এসে ইতিহাস রচনা করলো চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ডাবলিনে বসে তাই উচ্ছ্বাসে মেতেছে বিরাট কোহলিরা।

দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে রোহিত বাহিনী। ল্যান্ডার বিক্রমের পরশেই নাকি ২০১৯ এর বিশ্বকাপ ব্যর্থতা কাটাবে শর্মা এন্ড কোং। যার ড্রেস রিহার্সেলটা হবে এশিয়া কাপে। ২০১৮ সালের পর যে এশিয়ান জায়ান্টদের আর খেলা হয়নি টুর্নামানেন্টের ফাইনাল।

এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত এখনো পর্যন্ত শিরোপা ঘরে তুলেছে সাতবার। তিনবার হয়েছে রানার্সআপ। তবে ফাইনালে উঠতে পারলেই চ্যাম্পিয়ন হওয়ার হার ৭০ শতাংশ।

বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ওডিআই ফর্মেটে। আর এই সংস্করণে ভারত আছে তিন নম্বরে। সাথে সাম্প্রতিক পারফর্ম্যান্সটাও বেশ খাসা। চলতি বছরে ১২ ম্যাচ খেলে জিতেছে নয়টিতে।

এশিয়া কাপের ১৬ নম্বর আসরে তিন দলের গ্রুপ এ তে ভারত। তাদের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, তিন নম্বর দল আনকোড়া নেপাল।

রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপের আট নম্বর শিরোপা ঘরে তুলতে চমক দিয়ে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সুযোগ দেয়া হয়েছে সাত টি-টোয়েন্টি খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার তিলক ভার্মাকে। ফেরানো হয়েছে শ্রেয়স আয়ার আর লোকেশ রাহুলকে। সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে। বিরাট কোহলরি, হার্দিকরাতো আছেনই।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উইকেট তোলার লিস্টে সবার উপরে ভারতীয় পেসাররা। যার নেতৃত্ব থাকছেন লম্বা ইনজুরি কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ। আছেন টপ ফাইভে থাকা মোহাম্মদ সিরাজ, শার্দুল আর প্রসিদ্ধ কৃষ্ণ।

স্পিনিং ডিপার্টমেন্টের মূল দায়িত্বটা থাকছে জাদেজার কাঁধে। তার সাথে আছেন কুলদীপ যাদব।

স্বস্তির সাথে টিম ইন্ডিয়া শিবিরে আছে অস্বস্তিও। স্কোয়াডে নেই কোন ডানহাতি স্পিনার। অথচ উনিশ বিশ্বকাপের পর থেকে রেগুলার আর অকেশনাল মিলিয়ে ভারত ট্রাই করেছে মোট ২১ জন স্পিনার।

তবে ডানহাতি স্পিনারের সমাধান অবশ্য আছে ক্যাপ্টেনের কাছে। প্রয়োজনে নাকি হাত ঘোরাতে পারেন বিরাট কোহলি এমন কি রোহিত শর্মাও। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ১১ আর কোহলির আটটি উইকেট কিন্তু আছে।

ওডিআই ফর্মেটে ৭৪৩ পয়েন্ট নিয়ে টপ ফোরে ওপেনার শুভমান গিল নেই সেরা ফর্মে। শেষ পাঁচ ম্যাচে ফিফটি কেবল একটি।

ফুল ফিট নন দলের এক নম্বর উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল। গেল চার বছরেও মেলেনি চার নম্বর পজিশনটার সমাধান। এই পজিশনে মোটামুটি থিতু হয়েছিলেন রিশভ পন্থ আর শ্রেয়াশ আয়ার। রিশভতো দুর্ঘটনায় গেলেন ছিটকে আর শ্রেয়াশ আয়ারের ফিটনেস শঙ্কাতে।

পাকিস্তানকে বলা হয় মোস্ট আনপ্রেডিক্ট্যাবল আর ভারততো আনপ্রেডিক্টিভলি প্রেডিক্টিবল। ফর্ম,প্রস্তুতি ষোলোআনা তবে শেষ হিসাব মেলে না। পাকিস্তানের বিপক্ষে ২ সেপ্টেম্বর শুরু মেন ইন ব্লুদের এশিয়া কাপ অভিযান। পাল্লেকেলেতেই হয়ত চুকে যাবে পুরোনো লেনা-দেনা। নয়তো নতুন করে খোলা হবে ট্যালি খাতা।

একাত্তর/আরএ
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর