নারীদের জাতীয় উদ্যানে নিষিদ্ধ করল তালেবান

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:০৯ পিএম

এবার আফগানিস্তানের জাতীয় উদ্যান বন্দ-ই-আমিরে নারীদের বেড়াতে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। দেশটির পাপ প্রতিরোধ ও পুণ্য প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে।

পাপ ও পুণ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে বলেছেন, নারীরা উদ্যানের ভেতরে হিজাব পরছেন না। এই বিষয়ে একটি সমাধান না পাওয়া পর্যন্ত নারীদের জাতীয় উদ্যানে প্রবেশ নিষিদ্ধে ধর্মীয় আলেম ও নিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসি’র।

আফগানিস্তানের জাতীয় উদ্যান বন্দ-ই-আমির পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ২০০৯ সালে দেশটির প্রথম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা দেওয়া হয় এই উদ্যানকে। বিশেষ করে দেশটিতে পরিবারের সময় কাটানোর জন্য জনপ্রিয় এক গন্তব্য এই উদ্যান। নারীদের উদ্যানে ঘুরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় অনেকে এখন পরিবারসহ সেখানে যেতে পারবেন না।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বন্দ-ই-আমির উদ্যানকে ‘বিশেষ ভূতাত্ত্বিক গঠন কাঠামোর পাশাপাশি প্রাকৃতিকভাবে সৃষ্ট অনন্য সৌন্দর্য মণ্ডিত হ্রদের সমষ্টি’ হিসেবে বর্ণনা করেছে।

আফগানিস্তানের বামিয়ান প্রদেশে এই উদ্যানের অবস্থান। সেখানকার ধর্মীয় আলেমরা বলেছেন, নারীরা উদ্যানে অবাধে ঘুরছেন। তারা দর্শনার্থীদের জন্য যেসব নিয়মকানুন আছে, সেসব মানছেন না।

বামিয়ান শিয়া ওলামা কাউন্সিলের প্রধান সৈয়দ নাসরুল্লাহ ওয়ায়েজি টোলো নিউজকে বলেছেন, উদ্যানে আসা নারীদের অনেকের বিরুদ্ধে হিজাব না পরা অথবা কেবল লোক দেখানো হিজাব পরার অভিযোগ রয়েছে। আর তারা বামিয়ানের বাসিন্দা নন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ফেরেশতা আব্বাসি বলেছেন, নারী সমতা দিবসে (২৬ আগস্ট) নারীদের উদ্যানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা আফগানিস্তানের নারীদের জন্য খুবই অসম্মানজনক।

 

একাত্তর/জো
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন শেষ করে দেশে ফেরার পথে এক বড় কূটনৈতিক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন টানটান উত্তেজনা, তখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন বোমা ফাটিয়েছে সিবিএস নিউজ। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর