যে পাঁচ কারণে এশিয়া কাপ জিততে পারে বাংলাদেশ

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৫৮ পিএম

একবার নয়... দুইবার নয়... তিন তিনবার এশিয়া কাপের শিরোপার খুব কাছে গিয়েও মিস। তবে আর নয় পুরোনো সিনে ফিরে যাওয়া। এবার ওরা বলছে এশিয়ার সিংহাসনটা অর্জন করবেই। কিন্তু কেন কি কারণে বাংলাদেশের আত্মবিশ্বাসে এতোটা জোর? কি কি কারণে এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারে টাইগাররা? সেই সম্ভাবনার কথাই থাকছে প্রতিবেদনে।

সালটা ২০১২। সেবার এশিয়া কাপ ফাইনাল হেরে শুধু ওরা ১১ জনই কাঁদেনি, কেঁদেছিলো গোটা বাংলা। বছর চারেক পরও একই ঘটনার পুনরাবৃত্তি। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে ব্যর্থ ওরা। এরপর ২০১৮ সালে আবারো তীরে এসে তরী ডুবে বাংলার। পূরণ হলোনা শিরোপার স্বাদটা। তবে কি এবারো ঘটবে একই ঘটনা? নাকি নতুন গল্প লিখবে লাল-সবুজরা?

বলা হচ্ছে ইতিহাসের সেরা ওয়ানডে দলটা নিয়েই এশিয়ার শ্রেষ্ঠত্বে নামবে টাইগাররা। আগের চাইতে ওরা আরও শক্তিশালী, আরও ভয়ংকর। অবশ্য তা আর বলার রাখে না অপেক্ষা। কারণ নেতৃত্বটা যে বিশ্বসেরার ঘাড়ে। তার হাত ধরে বদলে যেতে পারে টাইগারদের ভাগ্য। চলুন জেনে নেই যে পাঁচ কারণে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ।

নাম্বার ওয়ান... দলপতি যে সাকিব আল হাসান। যার বুদ্ধিমত্তা আর অভিজ্ঞতা বাংলাদেশের মূল অস্ত্র। যে নিজেই এক পরশ পাথর। চোখের পলকে যে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের গতিপথ।

নাম্বার টু... প্রিয় ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। ঘরের মাঠে কিংবা পরের মাঠে এই ফরম্যাটে রাজ করাই তো টাইগারদের স্বভাব। যার প্রমাণ, ওডিআই সুপার লিগে পয়েন্ট টেবিলে বিশ্বসেরাদের সাথে রাজ করেছে বাংলাদেশও। 

নাম্বার থ্রি... টপ ক্লাস ব্যাটিং লাইনআপ। যেখানে অভিজ্ঞতার ঝুলি আছে মুশফিকের... নয়া কামান হৃদয় প্রস্তুত চাবুক চালাতে আর লিটনের ক্লাস দেখার অপেক্ষায় সবাই মুখিয়ে।

নাম্বার ফোর... বোলিং ডিপার্টমেন্ট। তাসকিনের গতি, ফিজের ভেলকি কিংবা মিরাজ-নাসুমের ঘূর্ণিতে লঙ্কায় কিংবা পাকিস্তানে যে কেউ যেতে পারে উড়ে! আর বাঁ-হাতি অফ স্পিবে সাকিবের যাদুমন্ত্র তো আছেই।

সবশেষে আছে... টাইগারদের দুরন্ত ফিল্ডিং। যা বদলে দিতে পারে খেলার ভাগ্য। প্রতিপক্ষকে ঘায়েল কিংবা ম্যাচ জয়ে যা রাখবে ভূমিকা অনবদ্য। এশিয়ার সেরা ফিল্ডিং সাইড হওয়ার টার্গেট নিয়ে বেশ আগে থেকে এগোচ্ছে বাংলাদেশ, এবার ওরা দেখাতে চায় সেই পরিকল্পনার সুপার এক্সিকিউশন।

এমন পাঁচ কারণ ছাড়াও বাংলার ভাগ্য বদলে যেতে পারে আরও এক জায়গায়। গুরু হাথুরু যে তার মাস্টারপ্ল্যান দেখানোর অপেক্ষায়। তাই এতো এতো সম্ভাবনা থাকতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন হলেও অসম্ভব যে নয় টাইগারদের জন্য।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর