বিদেশিরা যাই বলুক, ইউনূসের মামলার ফয়সালা আদালতেই: মোমেন 

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিদেশিরা বিবৃতি দিলেও তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ফয়সালা আদালতেই বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘বিশ্বনেতারা যতোই বক্তব্য দিক, ইউনুসের মামলা কোর্টে সমাধান হবে। এখানে সরকারের কোন কারসাজি নাই।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সোমবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লেখেন ১৬০ বিশ্বনেতা। এদের মধ্যে রয়েছে শতাধিক নোবেল বিজয়ীসহ রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও শিল্প-সাহিত্য অঙ্গনের ব্যক্তিরা।

বিষয়টি বাংলাদেশের বিচারব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ বলার পরও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, টুইটে আহবান জানান ইউনূসের পাশে দাঁড়ানোর।

ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির ও শ্রমিকদের পাওনা পরিশোধ না করার অভিযোগের বিষয়ে মোমেন বলেন, এটা নিয়ে মামলা হয়েছে। এখানে সরকারের কিছু নেই। এটি আদালতের বিষয়।

‘যারা তার পক্ষে চিঠি লিখেছেন তারা সম্ভবত এসব বিষয়ে জানেন না। যদি তারা জানতে চান আমরা জানানোর ব্যবস্থা করব।’

আব্দুল মোমেন বলেন, বিশ্বনেতারা অনেকে মনে করছেন ড. ইউনূসকে হয়রানির জন্য মামলা করা হচ্ছে। আদতে তা সত্য নয়।

ইউনূসের পক্ষে বিবৃতিদাতাদের নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন তুলেছেন, মুহাম্মদ ইউনূস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে বিদেশের মাটিতে কীভাবে বিলিয়ন ডলারের ব্যবসা করছেন।

আর মামলা তুলে নিতে যারা তার পক্ষে থেকে বিবৃতি দিচ্ছেন তাদেরকে ইউনূসের বিষয়ে খোঁজ নিতে বিশেষজ্ঞ পাঠানোর আহবান জানান শেখ হাসিনা। 

আরবি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর