নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ পিএম

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ফাইজুল মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার সকালে কলেজের আবাসিক শিক্ষার্থীরা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, ফাইজুল ওই কলেজের শিক্ষার্থী নন। গতকাল দিনের কোনো একসময় গোসলে নেমে তলিয়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কলেজ কর্তৃপক্ষ।

নিহত ফাইজুল মিয়ার বাবা হোসেন মোল্লা জানান, ফাইজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

আরবিএস
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর