পাম্প মালিকদের দাবি ডিপোর তেল না তোলা অযৌক্তিক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম

সরকার পেট্রল পাম্প মালিকদের কমিশন বৃদ্ধির প্রস্তাব মেনে নেয়ার পরও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য পেট্রল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশন। 

সংগঠনটির সভাপতি নাজমুল হক বলেন, সরকারি ডিপোগুলোতে শত শত তেলের লরি অপেক্ষায় থাকলেও তেল নিতে পারছেনা। এদিকে পাম্পগুলোর তেল শেষ হয়ে যাওয়ায় সঙ্কট তীব্র হচ্ছে। ডিপোগুলো থেকে তেল সরবরাহ স্বাভাবিক করতে বিপিসি ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। 

রোববার দুপুরে রাজধানীতে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। 

এসময় পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া বলেন, জ্বালানি তেল সরবরাহ আজ স্বাভাবিক না হলে আগামীকাল থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, আজকের মধ্যেই ডিপো থেকে জেট ফুয়েল সরবরাহ স্বাভাবিক করা হবে। আর পেট্রল, ডিজেল, অকটেন সরবরাহ আগামীকালের মধ্যে স্বাভাবিক করা হবে।

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। 

জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বলেন, ৩১ আগস্টের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু সেই দাবি বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

তিনদফা দাবির মধ্যে রয়েছে-

  • জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংক লরির জীবনকাল ৫০ বছর করা
  • জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন বৃদ্ধি করে কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা
  • জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি অনুযায়ী সুস্পষ্ট গেজেট প্রকাশ করা
একাত্তর/এসি
বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এতে চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে...
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
বাংলাদেশের সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনাটি অর্থনৈতিকভাবে অলাভজনক, প্যারিস চুক্তি ও জি-৭ এর নানান অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এটি আমাদের নেট জিরো লক্ষ্যকেও খর্ব করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর