ফরাসি রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের দাবিতে নাইজারে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম

অভ্যন্তরীণ রাজনীতিতে 'হস্তক্ষেপের' অভিযোগে নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির জনগণ। 

শনিবার রাজধানী নিয়ামেতে কয়েক হাজার মানুষ এ বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। গেলো জুলাই মাসে নাইজারের সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে তারাও একই দাবি জানিয়ে আসছে। 

বেশ কয়েকটি নাগরিক সংগঠনের ডাকে নিয়ামের উপকণ্ঠে ফরাসি সামরিক ঘাঁটির কাছে শনিবার সকাল থেকে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। এসময় তারা 'ফরাসি সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে চলে যাও' স্লোগান দিতে থাকে। বিকাল থেকে বাড়তে থাকে লোক সমাগম।  

আল জাজিরার সাংবাদিক আহমেদ ইদ্রিস বলেন, ঔপনিবেশিক ফরাসি শক্তির উপস্থিতি নিয়ে দেশটির জনগণ হতাশা প্রকাশ করেছে। নিজেদের বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে চায়। 

এর আগে ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে নাইজারের ক্ষমতায় বসে দেশটির সেনাবাহিনী। 

সেনা সরকারের অভিযোগ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অভ্যুত্থান সম্পর্কে বিভাজনমূলক বক্তব্য দিয়েছেন এবং ফ্রান্সের প্রাক্তন উপনিবেশ অর্থাৎ নাইজারের ওপর নব্য ঔপনিবেশিক নীতি চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন। একইসাথে ম্যাক্রোঁ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে সমর্থন করেছেন এবং নাইজারের নতুন শাসকদের স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন।

এদিকে গেলো সপ্তাহে ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় সামরিক সরকার। তবে তিনি এখনও নাইজারেরই অবস্থান করছেন।  

শুক্রবার দেশটির সামরিক সরকার ফ্রান্সের কড়া সমালোচনা করে বলেছে, প্যারিস ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছে যা 'স্পষ্ট হস্তক্ষেপ'। 

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম একজন ফরাসি মিত্র হিসেবে পরিচিত। ২৬ জুলাই সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। 

সবশেষ ৩ আগস্ট দেশটির সামরিক সরকার ফ্রান্সের সাথে নাইজারের সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দেয়। নাইজারে প্রায় ১,৫০০ ফরাসি সেনা রয়েছে।

আরবিএস
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর