জাকার্তায় রাষ্ট্রপতির সঙ্গে আইওআরএ মহাসচিবের সাক্ষাৎ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মহাসচিব ড. সালমান আল ফারিসি।

বুধবার জাকার্তা কনভেনশন সেন্টারে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে আইওআরএ- এর মহাসচিব ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর এ সংগঠনের সার্বিক কার্যক্রম এবং কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় সফলভাবে আইওআরএ’র সভাপতির দায়িত্ব পালন করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের জন্য একটি চমক যা অনেক দেশকে উৎসাহিত করছে।

রাষ্ট্রপতি বলেন, আইওআরএ- এর উন্নয়নে বাংলাদেশ সব সময় কার্যকর ভূমিকা পালন করবে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন সকালে আরও এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনকারী প্রতিষ্ঠান PT Pindad, PT DIRGANTARA এবং  PT PAL তাদের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ট্রেড পার্টনার হলো ইন্দোনেশিয়া।  

তিনি বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ। দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিগত কয়েক বছরে অনেক বেড়েছে এবং আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার আরও সুযোগ রয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এআর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর