বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ প্রত্যাশিত নয়: ল্যাভরভ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকার ইন্টারকন্টিন্টোল হোটেলে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ কথা বলেন।

ল্যাভরভ বলেন, ‘জাতিসংঘ এবং বন্ধু দেশের চাপের পরেও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে বলেই রাশিয়া বিশ্বাস করে। বাংলাদেশের অভ্যন্তরীণ কোন ইস্যুতে হস্তক্ষেপ প্রত্যাশিত নয়। অব্যাহত চাপের পরেও ঢাকার তার পররাষ্ট্রনীতি সমন্বিত রেখেছে যা প্রশংসা যোগ্য।’

মোমেন ও ল্যাভরভ প্রায় এক ঘণ্টা দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে আসেন। 

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারা এ নিয়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন যে, তাদের (রোহিঙ্গাদের) নিজ দেশে ফিরে যাওয়া উচিত। এ বিষয়ে আমরা তাদের সহায়তা চেয়েছি। আমরা উভয় দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর জন্য বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন।’

রাশিয়া বাংলাদেশকে তার কাছ থেকে এলএনজি নেয়ার প্রস্তাব দিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ, দু’দেশের বাণিজ্যসহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, ‘বাংলাদেশের একটি পররাষ্ট্রনীতি আছে। আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানযোগ্য বলে মনে করি।’

একদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সের্গেই ল্যাভরভ। স্বাধীন বাংলাদেশে এটাই কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন। দুপুর দুইটায় জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ল্যাভরভ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সের্গেই ল্যাভরভ ঢাকা সফরের সময় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।

এছাড়া আলোচনায় গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এবং এর প্রভাব ও রোহিঙ্গা ইস্যু।

সের্গেই ল্যাভরভ ইন্দোনেশিয়া হয়ে ঢাকায় এসেছেন। জাকার্তাতে ১৮তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগদান শেষে তিনি রওনা হন। ঢাকায় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

কেএসএইচ/আরএ
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকটি মূলত একটি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর