৯৪ ভরি স্বর্ণ উদ্ধার, আটজন পাঁচদিনের রিমান্ডে 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ উধাওয়ের ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পেয়েছে গোয়েন্দা পুলিশ। আর চুরি হওয়ার স্বর্ণের মধ্যে ৯৪ ভরি উদ্ধার করা হয়েছে। 

বুধবার দুপুরে গ্রেফতার ওই আটজনকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তারা হলেন মো. শহিদুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬) ও মো. মাসুম রানা (৩৩)। আর সিপাহীরা হলেন মো. মোজাম্মেল হক (৩৫), মো. নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬) ও মো. আফজাল হোসেন (২৯)।

আর চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৯৪ ভরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।  

বিপুল পরিমাণ এই স্বর্ণ উধাওয়ের ঘটনা সামনে আসে গত ৩ আগস্ট। বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, সংরক্ষিত এলাকায় থেকে চুরি হওয়া প্রায় অসম্ভব। তাই এটি চুরি নাকি ভেতরের কর্মকর্তা, কর্মচারীরা আত্মসাৎ করেছে তা নিশ্চিত না।

পুলিশের তরফে বলা হচ্ছে, এটি মোটেও চুরি নয়। শুল্ক কর্তৃপক্ষের কেউ এগুলো সুকৌশলে আত্মসাৎ করেছে। সন্দেহের প্রাথমিক তালিকায় আছেন, গুদামে কর্মরত চারজন সিপাহি ও চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা।

একটি সূত্র নিশ্চিত করেছে, ৪২৬টি প্যাকেজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদাম থেকে অল্প অল্প করে স্বর্ণ গায়েব করা হয়েছে। শেষ পর্যন্ত যার পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৫৫ কেজি।

২০২০ সালে জব্দ হওয়া স্বর্ণ কেন তিন বছর ধরে বিমানবন্দরে পড়ে থাকবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিকে বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় মঙ্গলবার চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। 
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা মোকাবেলায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর