বুধবারের আগেই ইলিশ রপ্তানির অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় ৯০টির মতো প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। ২০ সেপ্টেম্বরের আগেই ইলিশ রপ্তানির অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়। ক্রেতাদের শঙ্কা এই রপ্তানি হলে বেশি দামে বিক্রি ইলিশ লাগামের বাইরে চলে যাবে। যদিও বাণিজ্যমন্ত্রী বলছেন ৫ হাজার টন মাছ রপ্তানি হলে বাজারে  দামের ক্ষেত্রে প্রভাব পড়বে না।

রূপালী ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয়। দুই বাংলায় জনপ্রিয় মাছ এটি। যদিও ভরা মৌসুমেও ইলিশের বাজারে আগুন।

ক্রেতারা বলছেন, উৎপাদন খরচ না বাড়লেও দাম বাড়তি ইলিশের। আর বিক্রেতারা বলছেন, এবার উৎপাদন কম। বেশি দামে কিনছেন তাই বিক্রির দামটাও বাড়তি।

বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করবে এই খবরে ক্রেতাদের শঙ্কা রপ্তানি শুরু হলে দাম আরও বাড়বে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০ সেপ্টেম্বরের আগেই রপ্তানির অনুমোদন দেওয়া হবে। এখন পর্যন্ত প্রায় ৯০টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সারা বছর ৬ লাখ টন ইলিশ উৎপাদন হয়। যেখানে সর্বোচ্চ ৫ হাজার টন মাছ রপ্তানি করা হবে। তাই বাজারে প্রভাব পড়বে না।

টিপু মুনশি বলেন, আমরা আমাদের সারা বছরের মাত্র দুইদিনের প্রোডাকশন পূজা উপলক্ষ্যে দিবো।

দুর্গাপূজা উপলক্ষ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে গত বছর ৪৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল।

 

একাত্তর/আরএ
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর