আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

রেললাইন সংস্কারের জন্য আট মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল। কিন্তু আগের চেয়ে অর্ধেক কমে গেছে ট্রেনের সংখ্যা, ভাড়াও বেড়েছে পাঁচ টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিগগিরই এসব সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যাত্রী অধিকার ফোরামসহ বেশ কয়েকটি সংগঠন। 

নারায়ণগঞ্জ শহর থেকে সবচেয়ে কম সময়ে রাজধানী ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম রেলপথ। প্রতিদিন ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর স্টেশনে আসেন হাজারো যাত্রী।

পদ্মা রেলসেতুর কাজের জন্য আট মাস বন্ধ থাকার পর পহেলা আগস্ট এই রুটে আবারো শুরু হয়েছে ট্রেন চলাচল। কিন্তু আগে যেখানে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলতো, এখন চলে আট জোড়া ট্রেন। এতে ভোগান্তি পোহাচ্ছেন দৈনন্দিন যাত্রীরা।

নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর স্টেশনের দূরত্ব ১৬ কিলোমিটার, আগে এই পথের ভাড়া ছিলো ১৫ টাকা। এখন করা হয়েছে ২০ টাকা। এতে অসুবিধায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ট্রেনের সংখ্যা বাড়ানো ও ভাড়া কমানোর দাবিতে এরইমধ্যে আন্দোলনে নেমেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও আমরা নারায়ণগঞ্জবাসীর মত সংগঠনসহ কয়েকটি রাজনৈতিক দল।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, অতিদ্রুত ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। টেনের সংখ্যা বৃদ্ধি করে একে পূর্বের ন্যায় ১৬ জোড়া, অর্থাৎ ট্রেন ১৬ বার নারায়ণগঞ্জ যাবে এবং ঢাকা থেকে ১৬ বার আসবে। 

অবশ্য নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার জানান, আগের মেইল ট্রেনের বদলে কমিউটার ট্রেন চালু হওয়ায় ভাড়া বেড়েছে। জানুয়ারি নাগাদ ট্রেনের সময়সূচি ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, এই ব্যবস্থার পরিবর্তন হবে। নতুন করে ট্রেনের সময়সূচি ঠিক করা হবে।  

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নেতাদের অভিযোগ, পরিবহন মাফিয়াদের স্বার্থেই নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন কমানো হয়েছে। খারাপ হয়েছে যাত্রীসেবার মান।

 

আরবিএস  
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর