নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করলো কানাডা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ এএম

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার টানপোড়নের মধ্যে নাগরিকদের ‘ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা’ দিয়েছে কানাডা।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই দেশের উত্তেজনার মধ্যে কানাডা আজ ভারতে ভ্রমণে পরামর্শ দিয়েছে। 

সতর্কবার্তায় জম্মু ও কাশ্মীরের উল্লেখ করে বলা হয়, ওই এলাকাগুলোর কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। সেখানে সহিংস বিক্ষোভ, নাগরিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উচ্চ ঝুঁকি রয়েছে।

ভারতে উত্তর-পূর্বের বিষয়ে ওই বার্তায় বলা হয়েছে, অনেক চরমপন্থি এবং বিদ্রোহী গোষ্ঠী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মণিপুরে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত স্থানীয় সরকার এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এবং তাদের কার্যকলাপে অর্থায়নের জন্য বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করতে পারে। রাজ্যে জাতিগত উত্তেজনাও হতে পারে। 

এর আগেও কানাডিয়ান নাগরিকদের আসাম মণিপুরসহ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, তিনি ভারতকে ‘উসকানি’ বা ‘উত্তেজনা বাড়তে চাইছেন না। তবে নয়াদিল্লি বিচ্ছিন্নতাবাদীর হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিতে চান।

গত ১৮ জুন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হারদ্বীপ সিংকে ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করে দুই মুখোশধারী। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশকে নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলনের নেতা ছিলেন। তাকে হত্যা করার পর কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপর কানাডিয়ান সরকার ঘোষণা দিয়েছিল, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

তদন্ত শেষে দেশটির প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, এই হতাক্যাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে বলে প্রমাণ পেয়েছেন তারা।

একাত্তর/এসি
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর