মুন্সীগঞ্জে বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না আলু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

হিমাগারে সর্বোচ্চ দাম ২৭ টাকা কেজি নির্ধারণ করা থাকলেও ৩০ টাকা দরে আলু বিক্রি করছেন মুন্সীগঞ্জের কৃষক ও আলুর মজুদদাররা। তাদের দাবি, তিন টাকা বাড়তিতে আলু বিক্রি করার অনুমতি দিয়েছেন খোদ জেলা প্রশাসকই।

যদিও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের দাবি, তিনি এমন কোনো অনুমতি তিনি দেননি। তবে হিমাগার মালিকরা বলছেন, তারা চান সরকারি দামেই আলু বিক্রি হোক। 

গত বৃহস্পতিবার আলুর কেজি হিমাগারে সর্বোচ্চ ২৭ টাকা বেঁধে দেয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত আলু বিক্রি বন্ধ রাখে মুন্সীগঞ্জের আলুর কারবারিরা। 

পাঁচ দিন বন্ধ থাকার পর বুধবার কিছু আলু হিমাগার থেকে বের করে সেডে রেখে শুকিয়ে বস্তায় ভরে বিক্রি হয়েছে। তবে তা প্রতি কেজি ৩০ টাকায়। 

সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে কেন কেজিতে তিন টাকা বেশি দামে আলু বিক্রি করছেন এমন প্রশ্নের জবাবে আলুর মজুদদাররা বলেন, ৩০ টাকা রেটে আলুর বিক্রির অনুমতি দিয়েছেন খোদ মুন্সীগঞ্জ জেলা প্রশাসক। 

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং হিমাগার থেকে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করার কথা।

অভিযোগ আছে, গেলোবারের দাদনের টাকা উঠিয়ে নেয়ার আশায় কৃষক ও মজুদদারদের আলু বিক্রিতে নিরুৎসাহীত করছে হিমাগার মালিকরা। যদিও এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেন তারা। 

টঙ্গিবাড়ী হিমাগারের ব্যবস্থাপক আব্দুল মালেক মৃধা ও  রিভারভিউ কোল্ড স্টোরেজের স্বত্ত্বাধিকারী গোলাম মোস্তফা বলেন, হিমাগারে খাতা দেখলেই পরিষ্কার হয়ে যাবে কার কত আলু আছে। তাদের বেছে বেছে ধরলে আলুর বাজার নিয়ন্ত্রণ সহজ হবে।

 

 

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর