হস্তক্ষেপ নয়, সুষ্ঠু ভোট চাই আমরা: পিটার হাস 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।

বৃহস্পতিবার ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। এসময় বাংলাদেশের ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন মার্কিন দূত।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র কখনোই কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হোক।

একইসঙ্গে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পিটার হাস বলেন, গণমাধ্যমকে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তারা যেন সরকারের এবং রাজনীতির সমালোচনা করতে পারে। তবে তাদের নিজেদেরই অবশ্যই গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে।

এসময় বাংলাদেশের ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতির প্রশংসা করেন তিনি। ভারত, চীন বা রাশিয়া- কোন দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তা নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত নয় বলেও মনে করেন দেশটির দূত।

তিনি বলেন, বাংলাদেশ ভূরাজনীতিতে ভারসাম্য রক্ষা করে চলেছে। তারা ভারত চীন বা রাশিয়া যে দেশের সাথেই সুসম্পর্ক গড়ে তুলুক তাতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ, আমরাও ওইসব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখছি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় পিটার হাস রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। 

আরবি
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর