‘শীর্ষ সন্ত্রাসী’ বুলেট গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

কুমিল্লার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তকদীর হোসেন বুলেটকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বুলেটের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে বুলেটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা ব্রাজিলের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

বুলেটের (৩৪) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

তকদীর হোসেন বুলেটের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী বুলেটের ওপর নজরদারি করে আসছিল পুলিশ। এদিন ভোরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরবি
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর