রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণসহ একজন আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

রাইস কুকারের ভেতরে দেড় কোটি টাকার স্বর্ণ এনে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েছে এক যাত্রী। শুক্রবার সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন তিনি।

আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানা সংলগ্ন ফতেয়াবাদ চিকনদণ্ডি গ্রামের মোহাম্মদ মুসার ছেলে। 

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে  চট্টগ্রাম আসেন আলী। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকে সতর্ক ছিলেন কাস্টমস কর্মকর্তারা। এসময় ওই যাত্রীর ব্যাগেজ চেক করে ব্যাগেজের মধ্যে থাকা রাইস কুকারের লোহার খাঁচের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার আহসান উল্লাহ জানান, এ চোরাচালানের সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে। জব্দ করা স্বর্ণ ও আটক ব্যক্তির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান আছে।

 

একাত্তর/জো
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর