ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি নিয়ে বিপাকে জাপান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম

সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিশোধিত পানি গেলো মাসের শেষ সপ্তাহে প্রশান্ত মহাসাগরে ছাড়া শুরু করেছে জাপান সরকার। এর পরই জাপান থেকে সব ধরনের সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে চীন। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে টোকিও।   

শনিবার জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানায়, পরিবেশের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ছাড়াই প্রথম দফার পানি ছাড়ার কাজ শেষ হলেও আগের সিদ্ধান্ত থেকে সরে আসেনি চীন। 

এদিকে পানি পরিশোধন করে অধিকাংশ তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নেয়া হলেও তাতে এখনও ট্রিটিয়ামের উপস্থিতি রয়ে গেছে।

প্ল্যান্ট অপারেটর টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) দাবি করে, এই পানিতে প্রতি লিটারে প্রায় ৬৩ বেকেরেল ট্রিটিয়াম রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, খাবার পানিতে প্রতি লিটারে নিরাপদ তেজস্ক্রিয়তার সীমা ১০ হাজার বেকেরেল। বেকেরেল হল তেজস্ক্রিয়তার একক।

তা সত্ত্বেও জাপানের এই পদক্ষেপ দেশটির উত্তরের হোক্কাইদো দ্বীপের একটি মৎস্য প্রক্রিয়াজাতকারী কোম্পানিসহ মৎস্য সংশ্লিষ্ট খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

কোম্পানিটির প্রেসিডেন্ট জানান, তার কোম্পানির প্রধান রপ্তানি গন্তব্য ছিলো চীন। বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলার সমপরিমাণের সামুদ্রিক খাবার রপ্তানি করা হতো চীনে। অথচ এখন প্রায় ৫০ টন অবিক্রিত স্ক্যালোপ বা এক ধরনের ঝিনুক রেফ্রিজারেটরে রয়ে গেছে।  

চীনের সঙ্গে ব্যবসায়িক আলোচনা বন্ধ থাকায় বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে মনে করছেন কোম্পানির প্রেসিডেন্ট সাওয়াদা হিকারু। 

এদিকে প্ল্যান্টের অপারেটর টেপকো আগামী মার্চের শেষের দিকে আরও তিন দফা পানি ছাড়ার পরিকল্পনা করেছে। এ নিয়ে জাপানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

২০১১ সালে ভূমিকম্প ও সুনামির ফলে ওকুমায় অবস্থিত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রর ছয়টি চুল্লির (রিয়্যাক্টরের) দু’টিতে বিস্ফোরণ ঘটে। পরে আরও তিনটি রিয়্যাক্টরে আংশিক গলন ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনা পর এতো বড় পারমাণবিক দুর্ঘটনা আর কোথাও ঘটেনি।  

আরবিএস  
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর