হাতিরঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ এএম

রাজধানীর হাতিরঝিলে মধুবাগ ব্রিজের নিচের ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর।

শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মধুবাগ ব্রিজ সংলগ্ন ফ্লাইওভারের নিচে নিগার মোবাইল রেস্টুরেন্টের সামনের ফুটপাতের ওপর থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কারিবেল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত দেড়টায় মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় পাওয়া যায়। তার নাম জাহাঙ্গীর আলম ও বয়স ৬৫  বছর। তার প্রাপ্ত পরিচয় অনুযায়ী তার এলাকা গৌরনদীতে খবর পাঠানো হয়েছে। তবে এখনও তার স্বজনদের পাওয়া যাচ্ছে না, তবে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্ত পর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর