খালেদার মুক্তি: সিদ্ধান্ত আদালতের, আল্টিমেটাম সরকারকে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

৪৮ ঘণ্টার মধ্যে অসুস্থ খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর আল্টিমেটাম দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া এত অসুস্থ যে, অবিলম্বে যদি তার চিকিৎসা না করা হয় বিদেশে, বাংলাদেশে তার সেই চিকিৎসা সম্ভব নয়। তা না হলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে।’ যদিও দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া এটা সম্ভব নয়।

সম্প্রতি খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। মাঝে মাঝে তাকে সিসিইউতে নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিএনপি নেতারা তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়ার দাবি জানাচ্ছেন সরকারের প্রতি। শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মানবিক আবেদন করতে হলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে।

এর প্রেক্ষিতে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে কোনও আবেদন করা হয়নি। খালেদার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া এটা সম্ভব নয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে শর্তসাপেক্ষ মুক্ত আছেন। ২০২০ সালের ২৫ মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয় তাকে। প্রতি ছয় মাস পর পর আবেদন করা হলে নতুন করে মুক্তির আদেশ নবায়ন করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে একটি আবেদন পেয়েছে। তবে সেটি মুক্তির বা বিদেশে নেওয়ার বিষয়ে না। সেটি শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ বাড়াতে। যদি তাকে বিদেশে নেয়ার বিষয় থাকে তবে সেটা আদালতের মাধ্যমেই যেতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে, তাতে তাকে বিদেশেও নেয়া যাবে না। শারীরিক অবস্থা খুব খারাপ। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময়ে প্রতিক্রিয়ায় উল্লেখ করেছিলেন, বেগম জিয়া বিমানযাত্রা করতে সক্ষম। ম্যাডামের চিকিৎসকেরা বলছেন তিনি ট্রাভেল করতে পারবেন।

চিকিৎসকেরা বহু দিন ধরেই তা বলে আসছেন বিএনপির নেত্রীর প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে বাসায় এনে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে। তাহলে তাকে একই পদ্ধতিতে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না কেনো। সরকারের হাত তো অনেক লম্বা। আদালতের রায় সরকার নির্বাহী আদেশে স্থগিত করে অনুমতি দিচ্ছে। সেটা ছয় মাস পরপর আবেদনের ভিত্তিতে মেয়াদ বাড়ছে। তাহলে মুক্তি দিতে আল্টিমেটামতো সরকারকেই দিতে হবে। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা রাজনীতি করবে নাকি মানবিক হবে।

খালেদা জিয়াকে সরকারের পক্ষ থেকে মূলত দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। একটি হচ্ছে, ঢাকায় থেকে চিকিৎসা সেবাগ্রহণ। দ্বিতীয়টি হচ্ছে, দেশের বাইরে যেতে পারবেন না। তিনি মুক্তি পেয়ে গুলশানে ফিরোজা নামের একটি বাড়িতে থাকা শুরুর পর থেকেই বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আসা হচ্ছিলো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বারবারই বলা হয়েছে, আইনি জটিলতার কারণে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার কোন সুযোগ নেই।

একাত্তর/আরএ
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর