তেজগাঁওয়ে গুলির ঘটনায় একজন গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

তেজগাঁও শিল্পাঞ্চলে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলির ঘটনায় মারুফ বিল্লাহ হিমেল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার মারুফ বিল্লাহ। তাকে মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

ঘটনার পর থেকেই পুলিশ বলছে, তাদের ধারণা, শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছিলো কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের লোকজন।

এ ঘটনায় গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত মামুন ও ইমন দুইজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ২০ বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর কয়েকদিন আগে ছাড়া পেয়েছে মামুন। ইমন এখনও কারাগারে।

গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোলাগুলি ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় বাইকে আসা বেশ কয়েকজন যুবক একটি মাইক্রোবাস থামাচ্ছেন। এরপর চালানো হয় গুলি। গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে একজনকে কোপাতে দেখা যায়।

এলোপাতাড়ি গুলিতে তখন দুই পথচারী আহত হন। এর মধ্যে ভুবন চন্দ্র শীলের মাথায় গুলি লাগে। তিনি একটি ভাড়া করা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরিফুল নামের আরও এক পথচারী।

গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ ঘটনার পর জানান, মামুন আমাদেরকে বলেছে যে, আদালতে হাজিরার সময় তার সঙ্গে যখন দেখা হয় তখন ইমন তাকে বলেছিল তাকে দেখে নেবে। সেটা ১২ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বরই ঘটে হামলা ঘটনা।

একাত্তর/আরএ
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মিনি পিকআপ ভ্যানের ধাক্কায় মো. নূরনবী (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর খিলক্ষেতে তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হোসেন মোল্লাকে (২২) হত্যা করার অভিযোগে করা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় আরও দু’জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর