রাজধানীতে মোবাইল ছিনতাইকারী হিসেবে চাকরি, গ্রেপ্তার ১১

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম

অবাক করা হলেও সত্যি, রাজধানীতে মোবাইল ফোন ছিনতাইকারী হিসেবে চাকরি মেলে। বেতন নির্ভর করে ছিনতাই করা ফোনের সংখ্যার ওপর। শর্ত একটাই ছিনতাই করা মোবাইল জমা দিতে হবে চাকরি দাতার হাতে। এমনকি পুলিশের হাতে ধরা পড়লে মামলা চালানো ও জামিনের ব্যবস্থা করে চাকরিদাতারা। ছিনতাই চক্রের এমন একটি দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারদের কেউ মোবাইল চোর, কেউবা ছিনতাইকারী। কেউ ছিনতাই বা চুরি করা মোবাইলের ফোনের পাইকারি ক্রেতা। আবার কেউ চুরি করা ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তনে দক্ষ। 

তিনি জানান, গ্রেপ্তারদের এদের মধ্যে দীপু এবং লাম ইসলাম নামের দুই জন মাসিক বেতন দিয়ে ছিনতাইকারী লালন করে। তবে শর্ত একটাই- চুরি বা ছিনতাই করা মোবাইল জমা দিতে হবে তাদের কাছে। 

এরপর চোরাই মোবাইলগুলো তারা তুলে দেয় আরেকটি গ্রুপের হাতে। বিশেষ অ্যাপস ব্যবহার করে ফোনের আইএমইআই নাম্বার পাল্টায় সেই গ্রুপটি। চতুর্থ ধাপে এসব মোবাইল ফোন চলে যায় গুলিস্তানের পাতাল মার্কেটসহ বিভিন্ন মার্কেটে। 

তিনি জানান, তাদের কাছ থেকে এমন ৮০টি চোরাই মোবাইল উদ্ধারের পর থানায় সাধারণ ডায়েরি করার পরও পুলিশ মোবাইল ফোন উদ্ধার করতে পারেনা কেবল আইএমইআই পরিবর্তনের কারণে।

রাজধানীতে চোরাই ফোন বেচাকেনা সিন্ডিকেটের এমন একাধিক চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ । 

 

একাত্তর/এসি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে দুই কিশোরকে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। পরে তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ওই দুই কিশোর...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর