কঙ্কাল চুরি চক্রের ছয়জন গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

শেরপুরে কঙ্কাল চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোনালিসা বেগম।

তিনি জানান, গ্রেপ্তার ছয়জন হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাসেল হাওলাদার (৩২), নরসিংদীর রায়পুরের সোহেল রানা (৩০), শেরপুর সদরের আ. রহিম (৫০), নকলা উপজেলার সোহেল (৩৫), নালিতাবাড়ী উপজেলার গোলাম রব্বানী (৪৫) এবং বিল্লাল হোসেন (৩৮)।

মোনালিসা বেগম জানান, চলতি মাসে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকার একটি কবরস্থান এবং নকলা উপজেলায় একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দুটি মামলা হয়েছে।

মামলার পর সদর থানার উপ-পরিচালক (এসআই) খন্দকার সালেহ্ আবু নাঈমের সংবাদের ভিত্তিতে কঙ্কাল পরিবহনের কাজ করা ভ্যানচালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন। এরপর তার দেখা তথ্যের ভিত্তিতে অপর পাঁচজনকেও গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা কঙ্কাল চুরির পর সেগুলো ঢাকায় নিয়ে কেমিক্যাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

পুলিশ সুপার আরও জানান, চোরচক্রের সদস্যদের মধ্যে চারজন শেরপুর জেলার বাসিন্দা। তারা মূলত রাত ১২টার পর কঙ্কাল চুরি করতেন। প্রতিটি কঙ্কাল বিক্রি হতো ৪০ থেকে ৫০ হাজার টাকায়।

একাত্তর/আরএ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর