বিএনপির জন্য যুবলীগই যথেষ্ট: মায়া

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির করা আন্দোলন প্রতিহত করতে যুবলীগই ‘যথেষ্ট’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেছেন, আওয়ামী লীগ এখনো রাজপথে নামেই নাই। তাতেই বিএনপি-জামায়াতের অবস্থা খারাপ হয়ে গেছে। এরা এক দফা আন্দোলন করে। এদের প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।’

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

মায়া বলেন, বঙ্গবন্ধু এবং  চার নেতার হত্যাকারী জিয়াউর রহমান। আর খালেদা, তারেক রহমানরা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। 

‘তারা জানে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এরা কোনোভাবে ক্ষমতায় আসলে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে।’

বিএনপিকে অন্তত বিরোধীদল হওয়ার জন্য আগে ভোটে জেতার যোগ্যতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি বলেন, বিএনপিকে আগে ভোটে জেতার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নাই। ক্ষমতায় যেতে পারবেন না, অন্তত বিরোধী দল হওয়ার যোগ্যতা অর্জন করুন।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা দুই বার আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জিয়া হত্যা করেছে বঙ্গবন্ধুকে আর খালেদা, তারেক রহমানরা ২১ আগস্ট ঘটিয়েছে।

শেখ হাসিনার জন্ম না হলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হত না মন্তব্য করে পরশ বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন শেখ হাসিনা। আজকে যত উন্নয়ন হয়েছে তা তিনি না থাকলে সম্ভব হত না।

শেখ হাসিনা দীর্ঘ সময় নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনাসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার চলার পথে বারবার ষড়যন্ত্র করে তাকে আটকাবার চেষ্টা হয়েছে। আজকেও যারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাদেরকে এখনো মোকাবিলা করে যাচ্ছেন শেখ হাসিনা।

যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদেরকেও মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেন তিনি।

আরবি/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর