ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ কর দিতে হবে না: পলক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পিএম

দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর ১০ শতাংশ কর দেয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানিয়েছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না।

গত কয়েকদিন বিভিন্ন সংবাদমাধ্যমের  প্রতিবেদনে বলা হচ্ছে যে, ফ্রিল্যান্সারদের সেবার বিনিময়ে পাওয়া রেমিট্যান্সের ওপর ১০ শতাংশ কর দিতে হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

করারোপের খবর নিয়ে দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও জানাচ্ছেন অনেকে। এরি মধ্যে শনিবার সকালে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন আইসিটি প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কোনো উৎসে কর দিতে হবে না। তারা ট্যাক্সের আওতার বাইরে।’

‘বিভিন্ন মহলে গুজব ছড়ানো হচ্ছে যে, ফ্রিল্যান্সারদের কর দিতে হবে। এটা করে একটি চক্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে,’ যোগ করেন পলক।

গত কয়েক বছরে বাংলাদেশের ফ্রিল্যান্সিং কাজের বাজারের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। তারা আপওয়ার্ক, ফাইভআর, ফ্রিল্যান্সার, গুরু, পিপলপারআওয়ারের মতো বিশ্বের নেতৃস্থানীয় চাকরির বাজারগুলোতে অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন।

এর পাশাপাশি দেশের মধ্যে ব্লগ লিখে ও অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট বানিয়ে গুগল, ফেসবুক থেকেও আয় করছেন বহু মানুষ।  

মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্টের হিসেবে, ফ্রিল্যান্সিংয়ে শীর্ষস্থানীয় দেশ ভারতের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।

ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্টদের ধারণা, দেশে ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছেন, যারা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে কাজ করেছেন। আর এদের বার্ষিক আয় এক বিলিয়ন ডলারের বেশি। 

 

আরবি
গেল একমাসে অন্তত ১০ জন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতার পেজ হ্যাক হয়েছে।
ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। তথ্যটি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
স্বাবলম্বী হয়েছেন তা নয়, তৈরি করেছেন অর্ধশত কর্মসংস্থান। অথচ নিজের অচল এই পায়ের কারণে কলেজে পড়া হয়নি অনিকের। আর্থিক সংকটে প্রতিদিন বসতে হতো বাজারে বইয়ের দোকানে। সফল এই উদ্যোক্তার গল্প থাকছে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর