অচল পায়ে কলেজে না পড়তে পারা অনিকের গল্প

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

স্বাবলম্বী হয়েছেন তা নয়, তৈরি করেছেন অর্ধশত কর্মসংস্থান। অথচ নিজের অচল এই পায়ের কারণে কলেজে পড়া হয়নি অনিকের। আর্থিক সংকটে প্রতিদিন বসতে হতো বাজারে বইয়ের দোকানে। সফল এই উদ্যোক্তার গল্প থাকছে প্রতিবেদনে।

জন্মগতভাবেই কুষ্টিয়ার অনিক মাহমুদের দুই পা অস্বাভাবিক চিকন আর ছোট। অচল এই পায়ের কারণে ছোট থেকেই তার আশ্রয় হুইল চেয়ারে। তবে অচল পা নিয়ে অনিক যা করেছেন, সক্ষম অনেকেই তা পারেনি। ২০১৭ সালে প্রথম জানতে পারেন গ্রাফিক্স ডিজাইন করে মুক্তপেশা বা ফ্রিল্যান্সিংয়ের কথা। সেবছরই কাজ শুরু, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আপওয়ার্ক ডটকমে।

২০১৮ সালে ২৫ ডলারের প্রথম কাজ পান। সময়মতো কাজ শেষ করায় গ্রাহক খুশি হয়ে দেন আরও ১০ ডলার। সাথে পাঁচ তারকা রেটিং। আরেকবার পেয়েছিলেন তিন হাজার ডলারের কাজও।

ফ্রিল্যান্সার অনিক মাহমুদ বলেন, ২০২০ সাল থেকে আমার প্রচুর পরিমাণের কাজ আসতে শুরু করে। আমার তখন একার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিলো না।

অনিক মূলত টি-শার্ট ডিজাইন করেন। ইচ্ছে ছিলো, কোনো একদিন তার নকশা করা টি-শার্ট পরবে ইউরোপের মানুষ। বর্তমানে অনিকের প্রতিষ্ঠানে কাজ করছেন ৫০ জন তরুণ। আর, নিজের মাসিক আয় দুই হাজার ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৯ হাজার টাকা।

কয়েকজন কর্মী জানান, তারা ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে অনিকের সম্পর্কে জানতে পেরে তার কাছে কাজ শিখতে এসেছেন।

অনিকের বাবা অধ্যাপক মোজাহার আলী করোনায় মারা যান। দুই ভাইয়ের মধ্যে ছোট অনিকের কঠিন সংগ্রামের কথা একাত্তরকে জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা।

অনিকের মা শিরিন আক্তার জানান, তিনি তার ছেলেকে নিয়ে গর্ব করেন।

অনিকের মতো অদম্যদের সাফল্যের খবর পৌঁছে গেছে আইসিটি ডিভিশনে। প্রতিমন্ত্রী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদেরও চাকরি দাতায় পরিণত করতে চায় সরকার।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের জন্য এসব খবর আনন্দের। আমরা যখন এমন খবর পাই, তখন সরকারের পক্ষ থেকেও সহায়তা চেষ্টা করি। আমাদের টার্গেট ২০৪১ সালের মধ্যে এক কোটি শিক্ষার্থীকে ফ্রিলান্সার বানানো।

শুধু হুইল চেয়ারে বসে ডলার আয় করা নয়। বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড, রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ডসহ তার ঘরে ঝুলছে দেশবিদেশের নানা সম্মাননা আর স্বীকৃতি আছে অনিকের ঝুলিতে। আর অনিকের পরিকল্পনা, আগামী পাঁচ বছরে তৈরি করবেন আরও অনেক দক্ষ ফ্রিল্যান্সার।

 

একাত্তর/আরএ
গেল একমাসে অন্তত ১০ জন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতার পেজ হ্যাক হয়েছে।
ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। তথ্যটি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর কর দেয়া নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর দিতে হবে না।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর