নতুন শিক্ষাক্রম ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৭ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এখন থেকে আর প্রথম-দ্বিতীয় বা পাস-ফেল নয়, পারদর্শিতা দিয়েই শিশুদের মেধা বিচার হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে চার দিনব্যাপী ‘স্মার্ট চিলড্রেন কার্নিভ্যাল ২০২৩’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম হাতে-কলমে বাস্তবায়ন করা হচ্ছে, ফলে ধীরে ধীরে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে। শিশুরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে এই পাঠ্যক্রমের মাধ্যমে। 

খেলার মধ্যে শিক্ষা, এটাই ছিলো এই কার্নিভ্যালের মূল উদ্দেশ্য। কার্নিভ্যালে শিশুদের পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশআপাশি বর্জ্য দিয়ে নতুন কিছু তৈরি ও ক্রাফটিং শেখানো হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

চার দিনব্যাপী চলা এ কার্নিভালে অংশ নেয় কয়েক হাজার শিশু। সমাপনী অনুষ্ঠানে বয়সভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।

আরবিএস  
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বিসিএস-এ টেক্সটাইল ক্যাডার চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর