যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম

জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার পথে শনিবার লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দর থেকে হোটেল পৌঁছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। 

স্থানীয় সময় শনিবার বিকেলে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে বাকিংহ্যাম গেইটের তাজ হোটেলের সামনে সকাল থেকেই অপেক্ষা করছিলেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ দলের অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা।

দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সহ দলের শীর্ষ নেত্রীবৃন্দ। 

লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী ব্রিটেনে শীর্ষ রাজনৈতিক দলের নেত্রীবৃদন্দের সাথে বৈঠক হওয়ার ক‌থা রয়েছে। সোমবার ওয়েস্টমিনস্টারে মেথডিস্ট সেন্ট্রাল হলে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

লন্ডনে ৪ দিনের যাত্রা বিরতি শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন। 

 

একাত্তর/এআর
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্কের শহীদ মিনারটি বিদেশের মাটিতে বাঙালি ঐতিহ্য ও শোকের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেলকে অভ্যর্থনা জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধের জন্য যথাযথ সহযোগিতার আবেদন জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর