গাজীপুরে গলাকাটা দুটি মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:০২ এএম

গাজীপুর কোনাবাড়ীতে এক অটোচালক এবং কালিয়াকৈরের মৌচাক এলাকায় নিজ বাড়ি থেকে এক বয়াতির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ রোববার একটি মরদেহ উদ্ধার করে কোনাবাড়ীর বাঘিয়া এলাকার বারেক রোডের পাশ থেকে। অন্য মরদেহটি কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকার নিহতের নিজবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোনাবাড়ীতে নিহত অটোচালক আমিনুল ইসলামের (২৬) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার জোড়বাড়িয়া গ্রামে। কালিয়াকৈরে নিহত বয়াতি আমির হামজা কালিয়াকৈর উপজেলার কলাবাধা গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, অটোচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে রানা ও রোমান নামের দুজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

গাজীপুরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আমির হামজার স্ত্রী সন্তানদের নিয়ে টাঙ্গাইলে থাকেন। একাই থাকতেন হামজা।

তিনি আর বলেন, কী কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/পিএজে
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর