শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপিন্স

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পিএম

ফিলিপিন্সে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তথ্যটি নিশ্চিত করেছে ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।

বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। 

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে ফিলিপিন্সের কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। 

ভূমিকম্পটির এপিসেন্টার তথা কেন্দ্রস্থল ছিল ডালুপিরি দ্বীপের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটি এক মাসের ব্যবধানে দেশটিতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা। 

এর আগে গত ৯ আগস্ট দেশটির মিন্দানাও অঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তারও আগে গত জুন মাসের মাঝামাঝিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স।

এআর
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর