বিশ্বকাপ ক্রিকেটের দামামা বেজে গেলেও ব্যাট-বলেই লড়াই শুরু হচ্ছে আরও কয়েক ঘণ্টা পর। তবে তার আগেই মাঠ নিয়ে মাঠের বাইরে লড়াই জমে উঠেছে। ১০টি দল ১০টি আলাদা ভেন্যুতে ৪৬ দিনব্যাপী ৪৮টি ম্যাচ খেলবে। আগামী রোববার (৮ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে এবারের স্বাগতিক ভারতীয় ক্রিকেট দল।
এবারের বিশ্বকাপ আসরেও অন্যতম শিরোপা দাবিদার হিসেবে শুরু করবে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হবার কারণে সব দিক থেকে এগিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপে ভালো প্রস্তুতি। এবার ভারতীয় দল বেশ ভালো প্রস্তুতি নিয়ে খেলতে নামছে।
এশিয়া কাপ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। মাঝে ওয়ার্ম আপ ম্যাচ না হওয়ায় বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে লম্বা বিশ্রামে আছে টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ওয়ার্ম আপ ম্যাচ হলে ভালো হতো বলে মনে করেন রোহিত শর্মা।

বুধবার বেলা তিনটা দিকে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পরিবর্তে আয়োজিত ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে রোহিত গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপে খেলতে নামার আগে প্রতিটা ম্যাচকে আলাদা আলাদা করে দেখতে চান তিনি।
ঘরের মাঠে বিশ্বকাপে নিয়ে আলাদা কোন চাপ বোধ করছে কিনা, এমন প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন, চাপের মধ্যে দল অনেক ম্যাচ খেলেছে। ঘর হোক বা বাইরে, দলের উপর প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং আশা করছি ভালো পারফর্ম করার। এবার বিশ্বকাপ জেতার জন্য নিজের পুরোটা উজাড় করে দেব।

ভারত এবার একমাত্র দল যাদের ভারতজুড়ে খেলতে হবে। ১০টা স্টেডিয়ামেই রয়েছে বিরাটদের খেলা। যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, এটা চ্যালেঞ্জিং যখন আমাদের ১১টা ম্যাচ খেলবে হবে এবং প্রতিটা ম্যাচেই সেরাটা দিতে হবে। আসর এবার অনেক কঠিন হবে, ফলে প্লেয়ারদের ফ্রেশ থাকা দরকার।
নিজের অধিনায়কত্ব নিয়েও ভাবছেন রোহিত শর্মা। বলেন, নেতা হিসেবে দলের সবাইকে বুঝতে হবে, ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। প্লেয়ারদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে প্লেয়াররা যাতে সঠিকভাবে পারফর্ম করে সেটা দেখা এবং প্লেয়ারদের কাজ হচ্ছে নিজেদের সেরাটা দেয়া।
খেলা শুরুর আগেই সমালোচনার মুখে বিসিসিআই
বাবর-রোহিতের ছবি ভাইরাল, কি কথা হলো দুজনের?