আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি: সাকিব

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট আর বিতর্ক, যেন পাশাপাশি হাত ধরে হাঁটাহাঁটি করে। তামিমকাণ্ড নিয়ে জেরবার বিতর্ক নিয়েই ভারতগামী উড়ানে চেপে বসে টিম বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচেও ফুটে উঠেছে দলের ভেতরে লেজেগোবরে অবস্থা। সব মিলিয়ে এবার আসরে অন্যতম টলমলে দলের নাম- বাংলাদেশ।

বাজে প্রস্তুতি আর নানা বিতর্ক সাথে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা। আগের বিশ্বকাপ আসরেও বাংলাদেশকে নিয়ে অনেক কথা হয়েছিলো। অন্যতম শিরোপা দাবিদারও বলা হয়েছিলো। কিন্তু শুরুতে সাড়া জাগিয়েও শেষটায় গিয়ে আর সাড়া ফেলতে পারেনি নাজমুল হাসান পাপনের ছেলেরা।

বাংলাদেশ দলকে নিয়ে সবচেয়ে বড় যে দুর্নাম, সেটি হলো ছোট দলের সাথেই যত তর্জন-গর্জন। আর বড় দলের সামনে পরলেই বাঘ থেকে বিড়াল। তাদের ব্যাটিং ও বলে ছন্দ থাকে না। তখনই সামনে আসে দলের ভেতরের দ্বন্দ্বের কথা। এই যেমন এখন মাঠের চেয়েও বেশি আলোচনায় তামিম-সাকিব কাঁদা ছোঁড়াছুঁড়ি।

তামিম ইকবালকে দলে নেয়া নিয়ে দু’ভাগ হয়েছে বাংলাদেশ ক্রিকেট। কে ঠিক আর কে ভুল তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তামিম ইকবাল যেমন জোর প্রতিক্রিয়া দিয়েছেন, তেমনি তাকে নিয়েও কম কটু কথা বলতে ছাড়েননি অধিনায়ক সাকিব আল হাসান। যিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

বিশ্বকাপের আগে কোনও দল যদি সব থেকে টলমল অবস্থায় থাকে সেটা হল বাংলাদেশ। এশিয়া কাপে মাত্র একটা ম্যাচে জয়, তাও নেপালের বিরুদ্ধে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সাকিব আল হাসানের অতিরিক্ত বিশ্রাম।

এশিয়া কাপে আগে সাকিব দলের সঙ্গে ছিলেন না, একদিন আগে তিনি যোগ দেন। এরপর বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজেও তিনি ছিলেন না। ভাবটা এমন, দলের ম্যাচের দিন মাঠে থাকলেই হলো। সঙ্গত কারণে এসব নিয়ে ভারতে নেমেও কথা বলতে হলো সাকিবকে।

বুধবার আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে সাকিবকে এনিয়েও কথা শুনতে হয়েছে। দলের অবস্থা টলমলে হলেও, সাকিব জানালেন বাংলাদেশ দলের প্রস্তুতি বেশ ভালো। ফলে মাঠের খেলায় টাইগাররা দারুণ কিছু করে দেখাবে।

ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০১৯ সালের পর থেকে আমরা সম্ভবত তৃতীয় বা চতুর্থবার কোয়ালিফাই করেছি। আমরা অনেক ভালো প্রস্তুতি নিয়েছি এবং আমরা আগে যেই পারফর্ম করেছি এবং আশা করছি সেই পারফর্ম করব। দেশ আমাদের থেকে ভালো কিছুর আশা করছে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর অর্থাৎ শনিবার ধর্মশালায়। প্রতিপক্ষ আফগানিস্তান। তবে এই ম্যাচ নিয়ে টাইগার ভক্তের অভিযোগ আছে। ধর্মশালা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। আর এই বিষয়টি দলকে ভুগাতে পারে বলেও মনে করছে ক্রিকেট ওঝারা। তবে টাইগাররা যথেষ্ট আশাবাদী।

একাত্তর/আরএ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর