গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা প্রতিবেশীর

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০১:২০ পিএম

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক প্রতিবেশী যুবক। 

বুধবার সন্ধ্যায় উপজেলার নবীগঞ্জ শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ সাবিনা আক্তার পান্না ওই এলাকার রাজিব হোসেনের স্ত্রী। ঘাতক প্রতিবেশী যুবক আবদুর রহমানকে ধরতে পুলিশের অভিযান চলছে।

নিহতের স্বজনরা জানায়, নিহতের সন্তানরা বাড়ির পাশে খেলাধুলা করলে প্রতিবেশী আবদুর রহমান প্রায়ই তাদের বাধা দিতেন ও মারধর করতেন। এর প্রতিবাদ করলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ের গৃহবধূ পান্নাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান রহমান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

একাত্তর/জো
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর