রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৬:০৫ পিএম

রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে -আমি বলছি, রিজার্ভ নিয়ে অত চিন্তার কিছু নেই। আমার গোলায় যতক্ষণ খাবার আছে, ততক্ষণ আমরা চিন্তা করি না।’

রোববার দেশের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক নবীন কর্মকর্তারা শেষ করলেন ৭৫ তম বুনিয়াদি কোর্স। ১৯টি ক্যাডারের ৬০২ জন প্রশিক্ষণার্থী নেন ৬ মাসের প্রশিক্ষণ। এই নবীন কর্মকর্তারাই আগামীর উন্নত বাংলাদেশের সারথি। যে দেশ আজ বিশ্বের কাছে আগ্রহের সে দেশের অগ্রযাত্রা যেন আর থমকে না যায়, আহবান প্রধানমন্ত্রীর।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য সরকার নিজেরাই শুধু খেয়েছে, দেশ ও মানুষের জন্য কিছু করেনি।

তিনি বলেন, ‘অনেক রকম প্রতিবন্ধকতা আসবে। কারণ, আমাদের শত্রু বাইরে থেকে আসতে হয় না, দেশের ভেতরেও আছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা ৭৫-এর খুনি বা তাদের সন্তান-সন্ততিরা যারা রয়েছে, এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না বা বাধা দেবে। সেই শত বাধা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। কেউ আমাদের আটকাতে পারবে না।’

বিএনপি শাসনামলের সাথে আওয়ামী লীগ আমলের মাথাপিছু আয়ের তুলনা করেন তিনি। বলেন, ৭৫ সাল থেকে ৯৬, আবার ২০০১ থেকে ২০০৮- বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। ওই ২৯ বছর দেশ এক ইঞ্চিও এগুতে পারেনি। দেশ চলেছে, কিন্তু যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ সে লক্ষ্য পূরণ হয়নি।

সামনে নির্বাচন। জনগণ ভোট দিলে তবেই ক্ষমতায় থাকবেন, বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সরকারি কর্মচারী হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীতকরণ, সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমীতে ১৫ তলা আবাসিক ভবন, কুমিল্লা ও টাঙ্গাইল সার্কিট হাউসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তাছাড়াও সরকারি কর্মকর্তাদের ডাটাবেজ নির্ভর একটি সফটওয়ারের উদ্বোধন করেন তিনি।

 

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর