আট কিলোমিটার নদী খননে বন্যা থেকে রক্ষা পেলো সিলেট

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম

মাত্র আট কিলোমিটার নদী খননে এবার বন্যা থেকে রক্ষা পেলো সিলেট শহর। পুরো সুরমা নদী খনন হলে সিলেট শহর পুরোপুরি বন্যা মুক্ত হবে বলে আশার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পররাষ্ট্রমন্ত্রীও আশ্বাস দিলেন, সিলেট জেলাকে বন্যা মুক্ত করতে ধাপে ধাপে সুরমা নদী খনন করা হবে।

শীত মৌসুমে সুরমা নদী শুকিয়ে পরিণত হয় নালায়, আর বর্ষায় নেয় রুদ্র রূপ। যা সিলেটের মানুষ দেখেছে গেল বন্যায়। নদীর গভীরতা কমে আসায় পানি ঢুকে পড়ে শহরে। এক বছরে দুদফা বন্যায় পুরো সিলেট শহর তলিয়ে যায়।

এই অবস্থা থেকে রক্ষা পেতে এ বছর জানুয়ারিতে শুরু হয় নদী খনন। প্রায় ১৬ কিলোমিটার এই খনন প্রকল্পের মধ্যে অর্ধেক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে নাব্য ফিরে পেয়েছে সুরমা নদী। নদী পাড়ের মানুষ বলছেন, নাব্য ফিরে আসায়, এবারের বর্ষায় রক্ষা পেয়েছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, আগামী জানুয়ারিতে শেষ হবে সুরমা নদীর পুরো খনন কাজ। এরই মধ্যে নদীর যে অংশের নাব্য ফিরেছে, সে অংশের ছড়াখাল গুলোর মুখে জাল বেঁধে রাখার পরামর্শ তার।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেন, সিলেট সদরের অংশটায় পলিথিন থাকায়, ড্রেজারগুলো চললেও পলিথিনে বেঝে একটু সমস্যা হচ্ছে। সামনের বছর জুন পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ করে ফেলতে পারবো। আর প্রকল্পটা শুরু করার পরই, সুনামগঞ্জের ওইদিকটাই যে পানিটা নামতো না, সে পানিটা ইদানীং নেমে যাচ্ছে। বালি এবং ময়লা আবর্জনা তুলে ফেলাতে পানি অপসারণে এখন কোনো সমস্যা হচ্ছেনা।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে পুরো সুরমা নদী খনন হবে। আর ভারতের নদীর স্লুইস গেইট ছাড়ার আগে বাংলাদেশকে জানানো হবে। তাই সিলেটসহ সমগ্র দেশে আকস্মিক বন্যার আর শঙ্কা নেই।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ওদের সাথে আমাদের এই সম্পর্কটা ডেভেলপ করেছে। ওরা জানাবে। তার ফলে আমরা আকস্মিকভাবে বন্যা হয়তো দেখবো না। তবে ড্রেজিং কমপ্লিট করা প্রয়োজন। ড্রেজিং না হলে পানি যাবে কোথায়? আমি সিলেটবাসীকে অনুরোধ করবো, আপনারা এই পুকুর, জলাশয় যত্রতত্র ভর্তি করবেন না। পানি রাখার আধারগুলো রাখেন। কারণ এগুলো প্রয়োজন।

তবে শুধু সুরমা নয়, ধীরে ধীরে সিলেটের সব নদী খনন করার দাবি সাধারণ মানুষের।

একাত্তর/পিএজে
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর