১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম

বিএনপি-জামায়াত নাশকতা করে বিদেশিদের হাতে দেশ তুলে চায় – এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী ১০০ দিন দেশ পাহারায় রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিশ্ব বেনিয়ারা শকুনের মত তাকিয়ে আছে দেশ দখলের জন্য।  আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে। কারণ তারা নৈরাজ্য করে দেশকে বিদেশিদের হাতে দেশ তুলে দিতে চায়।

তবে নাশকতা করে সরকারকে হঠানো যাবে না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি জামায়াত দেশকে বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। বিএনপি জানে, তারা কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবে না। তাই ঘোলা পানিতে অন্যদের মাছ শিকার করতে দিতে চায়।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বিদেশিদের হাতে দেশকে তুলে দেয়া বিএনপির উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।

হাছান বলেন, বিশ্ব মোড়লরা অখুশি হতে পারে জেনে বিএনপি ফিলিস্তিনে গণহত্যা ইস্যুতে কোন কথা বলে না।

এসময় বিএনপিকে নির্বাচনে আসার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, মির্জা ফখরুল খুব বেশি করে উঁচু গলায় মিথ্যা কথা বলেন। আগামী নির্বাচনে আসেন। বিএনপির লাঠিয়াল হয়ে নয়, দেশ ও রাজনীতির পক্ষে কথা বলুন। 

আরবি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর