বিএনপি অবরোধ হয়ে যাবে: কাদের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম

আগামী ১৮ তারিখ নাশকতার ছক কষতে বিএনপি সারাদেশ থেকে কর্মীদের ঢাকায় জড়ো করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম-পরিচয় গোপন করে ঢাকায় ঢুকলেও অবরোধ করতে আসলে শাপলা চত্বরের মতো বিএনপির করুণ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুবলীগের সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি।

রাজপথ দখলে রাখতে রাজধানীতে যুবলীগের সমাবেশে সোমবার দুপুর থেকেই মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরাও প্রস্তুত। আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। বিএনপিকে অবরোধ করা হবে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল হাওয়া থেকে পাওয়া আজগুবি খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি নাকি পশ্চিমা বিশ্বের সমর্থন আছে। তাদের নাকি সাহস যোগাচ্ছে। অথচ সত্য-মিথ্যা আমরা কেউ জানি না। পশ্চিমারা বলেছে, নির্বাচনে তারা কোনো দলকে সমর্থন করে না। মির্জা ফখরুল আর কতো মিথ্যা বলবেন। গতবার টাকার বস্তা নিয়ে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন সফল হয়নি। আন্দোলন গোলাপবাগ মাঠের গর্তে চলে গেছে।

কাদের বলেন, এখন চলে কোয়ার্টার ফাইনাল খেলা। আগামী মাসে সেমি ফাইনাল আর জানুয়ারি মাসে হবে ফাইনাল খেলা। খেলা হবে ভোট চোরদের বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাট ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে।

যুব নেতারা ঘোষণা দেন নির্বাচন পর্যন্ত রাজপথ হবে আওয়ামী লীগের। রাজপথে থেকেই বিএনপি জামায়াতকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যখন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভোটারদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে তাদের উৎখাত করেছিলো- তখন কী এই মানবিক মূল্যবোধের ধারক ও বাহকরা প্রশ্ন তুলেছিলো?

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে।

নেতারা বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে তারেক রহমানের পরিকল্পনায় খালেদা জিয়াকে বিষক্রিয়ায় হত্যা করে সরকারের ঘাড়ে দোষ চাপাতে ছক কষছে বিএনপি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হয়তো- তারা পরিকল্পনার ছক আঁকছে যে, খালেদা জিয়াকে হত্যা করে দেশে একটি অরাজকতার পরিবেশ তৈরি করবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, মির্জা ফখরুলরা আওয়ামী লীগের কিছু করতে পারবে না।

১৮ তারিখ থেকে ঢাকা দখল করতে নামে-বেনামে বিএনপি কর্মীদের জড়ো করছে। তবে, ডিসেম্বরে যেমন সরকার পতনের ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছে এবারও তারা সফল হবে না।

এসময় ১৮ তারিখ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেদিন বিএনপি অরাজকতা করলে ছেড়ে না দেয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের।

অন্যদিকে আগামী ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে ওই কর্মসূচি পালিত হবে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর