রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনার তিন জন নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম

রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটা থেকে ১০টার মধ্যে জেলার পাংশা উপজেলার মৈশালা ও হেনা মোড়া এলাকায় আলাদা দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের খয়বর মণ্ডলের ছেলে আজিজুল মণ্ডল (৫০), কালুখালী উপজেলার খাকজানা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল (২৫) ও একই এলাকার প্রহলাদ বিশ্বাসের ছেলে পেলু বিশ্বাস (২৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আটটার দিকে গরুবাহী একটি নসিমন পাংশার মৈশালা এলাকা থেকে কুষ্টিয়া দিকে যাচ্ছিলো। গাড়িটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি গরু লাফ দিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া আজিজুল মণ্ডলের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কালুখালী থেকে নসিমনে করে ১০ থেকে ১২ জন লালনভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে নসিমনটি পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। তাদের মধ্যে বিল্লাল নামে এক যুবক গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পেুল ও সুজিত নামের দুই জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পেলু মারা যান। 

পাংশা হাইওয়ে থানার এএসআই মো. সোহরাব হোসেন বলেন, গরুবাহী নসিমনটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়েছেন। বিল্লালকে চাপা দেয়া গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মরদেহগুলো পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়ন্তাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর