প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে ওআইসির ১৪ দেশের রাষ্ট্রদূত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৬ পিএম

ইসরাইল-হামাস যুদ্ধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বাংলাদেশে ওআইসির সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতরা।

বুধবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে গণভবনের গেটে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত।  

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন প্রেক্ষাপটে এ বৈঠক থেকে ওআইসিভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামি সংস্থা। ১৯৬৯ সালে গঠিত এই সংস্থাটিতে সদস্য হিসেবে রয়েছে ৫৭টি দেশ।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।
দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের...
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বিশেষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী কমিটির বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর