ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাষ্ট্রীয় শোক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:০০ পিএম

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলাকে নারকীয় হত্যাকাণ্ড উল্লেখ করে আগামী শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এছাড়া শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবললম্বী যারা আছেন তারাও নিজ নিজ মন্দির, গীর্জা ও উপাসনালয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করবেন, যাতে তারা নিজ দেশে অধিকার নিয়ে বাঁচতে পারে।

ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলার তিব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে হামলা করে ইসরাইল সবচেয়ে বড় অপরাধ করেছে। নিপীড়িত ফিলিস্তিনের জনগণ তাদের নিজ দেশেই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।  সবারই এর প্রতিবাদ করা উচিত তারা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের এ দুঃসময়ে সকলের এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আমরা এভাবে বসে থাকতে পারি না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, প্যালেস্টাইনের জনগণনকে যেভাবে হত্যা করা হচ্ছে তা সমর্থন করা যায় না। অনেকেই চুপ থাকে, আন্দোলনের ডাক দেয়, কিন্তু যুদ্ধ বন্ধের মতো কথা বলার মতো সৎ সাহস তাদের নেই।

 এ সময় অস্ত্র কেনা থামাতে বিশ্বের বড় রাষ্ট্রগুলোর কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে টাকা দিয়ে অস্ত্র কেনা হয়, তা যদি শিশুদের উন্নয়ন ও শিক্ষায় ব্যয় করা হতো, তাহলে বিশ্বের চেহারাই পাল্টে যেতো। 

একাত্তর/এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর