পাকিস্তানকে ৬২ রানে হারালো অস্ট্রেলিয়া

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১:০১ পিএম

পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর রানপ্রসবা এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বাকাপে আজকের ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। দুই ওপেনারের ২৫৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অজিরা। ১২১ রানে ফেরেন মিচেল মার্শ। স্মিথ ও ম্যাক্সওয়েলের দ্রুত বিদায়ে কিছুক্ষণ ধীরগতিতে ব্যাট চালায় অস্ট্রেলিয়া। ১৬৩ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ৩৬৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় অজিরা।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও শেষটা ভালো করতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক ১২৭ বলে ১৩৪ রান করেন। তবে শফিকের আউটে ভেঙে যায় এই জুটি।

৪৫ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে টিম পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা চারটি, স্টয়নিস ও কামিন্স দুটি, হাজেলউড ও স্টার্ক একটি করে উইকেট পান। পাকিস্তানের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন শাহিন আফ্রিদি। হারিস রউফ নেন তিনটি উইকেট।

একাত্তর/পিএজে
ভারতের রূপকথার গল্পের ট্র্যাজেডির শেষে অস্ট্রেলিয়ানরা মহাকাব্য লিখে ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে। টানা ১০ ম্যাচ জয়ের পর ভারত কেবল হারল একটি ম্যাচে! সেই হারই তাদের বানিয়ে দিল রানারআপ। টানা নয়...
গেলো বছর ২২ নভেম্বর এই টুইটটা করেন প্যাট কামিন্স। ঠাসা শিডিউলে চাপ কমাতে আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন নিজেকে। লক্ষ্য একটাই দেশের জন্য ক্যাবিনেটে আরও আরও অনেক ট্রফি চাই। 
ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি নীল রঙ ধারণ করেছে। প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারিতে হাজির হয়েছেন প্রায় সোয়া লাখ দর্শক।
১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জেতার পর ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠ বারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।
ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশ হওয়া ছবি নিয়ে অনভিপ্রেত ও ভিত্তিহীন অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর