সাবেক উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী আর নেই

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০১:০২ পিএম

কুমিল্লা জেলার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সী আর নেই।

শনিবার ভোর রাত ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার ছেলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে, গত ৯ অক্টোবর  তিনি ব্রেইন স্টোক করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সার্পোটে নেয়া হয়েছিল। গুণী এ রাজনীতিবিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার দুপুর ১২টায় তার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বার বনকুটে প্রথম জানাজা এবং বাদ যোহর দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর জাতীয় সংসদ ভবনে ও বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে তাকে রাজধানীর বানানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

একাত্তর/জো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনায় মিমোর...
পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরীর (এএইচকেসি) প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর